ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। এতে করে বজ্রপাতে প্রাণহানি কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের চাঁপাইনবাবগঞ্জ ৪ অগাস্ট বজ্রপাতে একসঙ্গে ১৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে প্রায়ই এ এলাকায় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। 

    প্রাণহানি কমাতে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সম্প্রতি উপজেলার মানাকষা, পাকা ইউনিয়নে একটি করে, শিবগঞ্জ পৌর এলাকার জাল মাছমারি ও সোনা মসজিদ এলাকার দুটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

    পাকা ইউনিয়নের ইসমাইল, আনারুল, শাহীন, মোবারক জানান, বেশ কয়েক বছর ধরে এ এলাকায় বজ্রপাতে নিহতের সংখ্যা বাড়ছে। যদি এ যন্ত্রে বজ্রপাত আটকাতে পারে তাহলে আমাদের জীবনে স্বস্তি ফিরে আসবে।

    মানবাধিকার কমিশনের শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আল-আমিন জুয়েল বলেন, আমার বাড়ি পাকা ইউনিয়নে। গত বছরের বজ্রপাতে এক সঙ্গে ১৬ জনের মৃত্যুর ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত ছিলেন। বজ্রনিরোধক এ যন্ত্র স্থাপনের পর একটু স্বস্তি পেয়েছেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে উপজেলায় চারটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে উপজেলাটি বড় হওয়ায় চারটি বজ্রনিরোধন যন্ত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ জন্য পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানেই এ যন্ত্র স্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, এ যন্ত্রের কারণে অন্তত ১০০ মিটারের মধ্যে কোনো বজ্রপাত হবে না বলে আশা করা হচ্ছে। যন্ত্রটি কতগুলো বজ্রপাত আটকাতে পেরেছে সেটি মোবাইলে দেখা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ