ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • হঠাৎ মাঝ নদীতে চলন্ত ফেরিতে আগুন

    হঠাৎ মাঝ নদীতে চলন্ত ফেরিতে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় রোকেয়া নামের একটি ফেরিতে আগুন লেগেছে। আজ শনিবার ভোরের দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুণ লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে ও অগ্নিনির্বাপক যন্ত্র দ্বারা আগুণ নেভানো হয়। যাত্রীরা অক্ষত ছিলেন। ফেরির ওই কক্ষের বিছানা, আসবাবপত্র পুড়ে যায়।

    তিনি আরো জানান ভোর পৌনে ৫ টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০ টি গাড়ি ও তার যাত্রী, চালকদের নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। ফেরিটি সোয়া ৫ টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ফেরি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও তিনি জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ