ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৩

    কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    কাশ্মীর পুলিশের মহাপরিদর্শকের বরাতে প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে এ গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে প্রথমে এক ‘সন্ত্রাসীর’ নিহতের খবর মেলে।

    তবে রোববার ভোরে পুলিশের টুইটে আরও দুইজন নিহত হয়েছনর বলে জানানো হয়। নিহত এ তিনজনই লস্কর-ই-তৈয়বার সদস্য। তিনজন নিহত। এর মধ্যে একজন জুনাইদ শিরগোজরি, যে ১৩ মে আমাদের সহকর্মী শহীদ রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিল,

    পুলওয়ামার গুদোরা গ্রামে নিজবাড়িতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ গুরুতর আহত হয়েছিলেন রিয়াজ, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    গোলাগুলিতে নিহত বাকি দুই ‘সন্ত্রাসীর’ নাম ফাজিল নজর ভাট ও ইরফান আহ মালিক। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ