ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

    ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার ঈশ্বরদীতে ইভানভ এ্যান্টন (৩৩) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। রোববার রাতে গ্রিনসিটির লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ইভানভ এ্যান্টন (৩৩) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন।

    ইভানভ প্রকল্পের গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফ্লাটে থাকতেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমিও করেন। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোশেমের ডাক্তার মৃত্যুর ঘটনাকে সার্টেন হার্ট অ্যাটাক বলেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ