ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

    হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হলেও রোববার (১২ জুন) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা রণদীপ সূর্যেওয়ালা।

    সামাজক যোগাযোগ মাধ্যক টুইটারে এক বার্তায় রণদীপ সূর্যেওয়ালা জানান, কোভিড সংক্রান্ত জটিলতা হওয়ায় কংগ্রেস সভানেত্রী সোনিয়াকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণেই রাখা হবে।

    গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিতে ছিলেন। তব হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ছাড়াও তার আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। কিছুদিন আগেই সার্ভিক্যাল ক্যানসারের জন্য নিউ ইয়র্কের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় তার। সেখান থেকে কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি।

    এদিকে আগামী ১৫ জুন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বিরোধী দলগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই মুহুর্তে হাসপাতালে ভর্তি হওয়ায় কংরেস সভানেত্রী সেখানে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ