ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ধারাবাহিকভাবে যমুনা নদীর পানি বাড়ছেই

    ধারাবাহিকভাবে যমুনা নদীর পানি বাড়ছেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছ। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছ।  

    সোমবার (১৩ জুন) সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭২ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে তা বিপৎসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসানুর রহমান।  

    এদিকে গত ৬ দিন ধরে যমুনায় ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ফুলজোড়, করোতায়া, বড়াল ও ইছামতিসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। ইতিমধ্যে চলনবিল অধ্যুষিত তাড়াশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।  

    পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। এসব এলাকায় পাট, তিল, কাউন, ধান, শাক-সবজি বাগান প্লাবিত আশঙ্কায় দিন কাটাচ্ছে কৃষক।

    সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী তিন-চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তবে এখনও বন্যার আশঙ্কা নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ