ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহানবী (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ 

    মহানবী (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী মোহাম্মদ(সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি উম্মুল মু'মিনিন হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

    সোমবার বিকালে ভোটমারী স্কুল  থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাজরানিয়া গিয়ে শেষ হয়।

    ধর্মপ্রাণ মুসলিমদের উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি হযরত মা আয়শা সিদ্দিকা (রাঃ)কে উদ্দেশ্য করে ভারতের ক্ষমতাসিন বিজেপি নেতাদয়ের দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মসলমানরা।

    বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা মনে করি ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবী(সঃ)কে নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের দরবারে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী কর্মকান্ড করেই যাচ্ছে। আমরা এ সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি৷ সেই সাথে সাম্প্রদায়িকতা ছেড়ে ভারতের মসলমানদের শান্তিপূর্ণ ভাবে বসবাসের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    তারা আরো বলেন, সকল মুসলমানদের ভারতের সকল পণ্য বর্জন করা উচিত৷ এসময় তারা ভারত সরকারকে বিজেপি'র দুই নেতাকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দিতে হবে জোরদাবি করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ