ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

    সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় পড়ে গিয়ে রোহান আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাথাঁ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় পৌঁছালে সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান।

    নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মোহাম্মদ রায়হানের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

    স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফার্মপাড়া এলাকার সিগন্যালের ধাক্কায় এক কিশোর পড়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কিশোরের পরিচয় মেলে। 

    চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এবং রাতেই ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ