ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শিশুকে বা‍ঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেলো ইউপি সদস্যের

    শিশুকে বা‍ঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেলো ইউপি সদস্যের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ গাজী (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

    মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

    হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য। তিনি একই এলাকার মৃত রত্তন গাজীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগনে শামিম আহমেদ (৩০)। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান তানভির আহমেদ জানান, সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে বসাক বাজার এলাকা অতিক্রম করছিলেন হানিফ ও শামিম। এ সময় এক শিশু রাস্তা পার হচ্ছিল। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেন হানিফ। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির জানান, পটুয়াখালী শহরের কলাতলা বাজার এলাকায় বসবাস করতেন হানিফ গাজী। সেখান থেকে আমখোলা ইউনিয়ন পরিষদে এসে কাজ করতেন।সকালে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে আমখোলা বাজারে এসেছিলেন। ৯টার দিকে সেখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। বেলা ১১টায় খবর আসে, তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান জানান, হেলমেট না থাকায় প্রচন্ড আঘাতে হানিফ গাজীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ