ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি হচ্ছে ৩ দিন

    শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি হচ্ছে ৩ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় আগামী তিন মাস এই ছুটি কার্যকর থাকবে।

    শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্য সঙ্কট মোকাবিলায় সহায়ক হবে। বৈদেশিক মুদ্রার সংকটের জেরে সরকার ইতোমধ্যেই দেশে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।

    সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী দিশে গুনাবর্ধন বলেছেন, শনি ও রোববার ছাড়াও কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন। এই একদিনের জন্য তাদের বেতন দেওয়া হবে। তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

    শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে। জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এ কারণে বিপর্যস্ত হয়েছে গণ-পরিবহন খাতও। দেশটিতে সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে।

    বর্তমান সঙ্কট সামাল দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে শ্রীলঙ্কা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ