ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার
  • জালভোট দিতে গিয়ে নারী ইউপি সদস্য আটক

    জালভোট দিতে গিয়ে নারী ইউপি সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া খাতুন। বুধবার (১৫ জুন) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

    পরে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে ওই নারীকে সোপর্দ করা হয়। সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে।

    জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। এ জন্য তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ