ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের যায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ফের মধ্যস্থতায় রাজি তুরস্ক

    ফের মধ্যস্থতায় রাজি তুরস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মস্কো-কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ অবসানে জাতিসংঘ, ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ফের বৈঠকে বসতে চায় তুরস্ক। এর আগেও এ বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এই দেশটি।

    মূলত রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে কৃষ্ণসাগর। হাজার হাজার টন খাদ্যশস্য নিয়ে সেখানে আটকে রয়েছে বহু জাহাজ। মূলত দু’টি কারণে জাহাজগুলো কৃষ্ণসাগর দিয়ে যেতে পারছে না। প্রথমত, রাশিয়ার অবরোধ এবং দ্বিতীয়ত, ইউক্রেনের মাইন।

    রাশিয়ার দাবি, সমুদ্রে মাইন ছড়িয়ে রেখেছে ইউক্রেনের সামরিক বাহিনী। সে কারণেই তারা ওই রাস্তায় অবরোধ তৈরি করেছে। কিন্তু এর ফলে খাদ্য সংকট শুরু হয়েছে আফ্রিকা-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই ফের বৈঠকে বসতে চায় তুরস্ক।

    এর আগে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল তুরস্ক। কিন্তু উচ্চপর্যায়ের সেই বৈঠকে কোনো সমাধান বের হয়ে আসেনি। আর তাই এবার জাতিসংঘকেও সঙ্গে রাখতে চাইছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই দেশটি।

    কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য কীভাবে বাইরে বের করে আনা যায়, তা নিয়ে জাতিসংঘ একটি পরিকল্পনা তৈরি করেছে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ছেন। সেই পরিকল্পনা নিয়েই ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ