ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের যায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • উত্তর কোরিয়ায় অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব

    উত্তর কোরিয়ায় অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়ার কৃষি অঞ্চলে অজ্ঞাত মহামারির প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। এমন সময় দেশটিতে নতুন মহামারির খবর এলো, যখন দেশটিতে একদিকে করোনা মহামারি এবং অপরদিকে খাদ্য ঘাটতির মোকাবিলা করতে হচ্ছে।

    বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বুধবার পশ্চিমের বন্দর শহর হাইজুতে তীব্র অন্ত্রের মহামারিতে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য ওষুধ পাঠিয়েছেন। তবে বার্তা সংস্থাটি আক্রান্তের কোনও সংখ্যা প্রকাশ করেনি।

    কেসিএনএ লিখেছে, ‘(কিম) মহামারি সংক্রান্ত পরীক্ষা এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিতের জন্য এবং যত দ্রুত সম্ভব মহামারির বিস্তার রোধ করার জন্য সন্দেহভাজন আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’
    উল্লেখ্য, সদক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের আন্তঃ কোরীয় বিষয়গুলো পরিচালনাকারী একজন কর্মকর্তা জানিয়েছেন, মহামারিটি কলেরা বা টাইফয়েড বলে সন্দেহ করা হচ্ছে। সরকার প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ