ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আদমজী ইপিজেডের আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি 

    আদমজী ইপিজেডের আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

    এদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। 

    দুপুর ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস। 

    এদিকে কোনো গণমাধ্যমকর্মীকে আদমজী ইপিজেডে প্রবেশ করতে দিচ্ছে না বেপজা কর্তৃপক্ষ। 

    বেপজার জিএম আহসান কবির জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ইপিজেডের সব শ্রমিককে নিরাপদে বের করে নিয়ে এসেছি। আগুন নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত তিনি বিস্তারিত জানাতে পারবেন না বলে ফোনটি কেটে দেন। 

    এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।  

    ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায়। সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসকর্মীদের।

    আগুনের লেলিহান এত ওপরে উঠে যে তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়।  অনেকেই দূর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছেন।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ বন্ধের পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।  আগুন কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজিগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ