ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নরসিংদীতে শিশুদের ফুল-পাখিদের কোলাহল

    নরসিংদীতে শিশুদের ফুল-পাখিদের কোলাহল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের ফুল-পাখিদের কোলাহল নামক অনুষ্ঠানের আয়োজন করেছে নবধারা প্রি-স্কুল। 

    শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নবধারা প্রি-স্কুলের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ ও নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ আশরাফুল ইসলাম।

    অনুষ্ঠানে শিশুদের নাচ, আবৃত্তি, গান, অভিনয়সহ বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া শিশুদের অভিভাবকদের জন্যও ছিল নানাধরণের আয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ