ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • আসাম-মেঘালয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২

    আসাম-মেঘালয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরপূর্বের দুই রাজ্য আসাম ও মেঘালয়ে গত দুই দিনে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। মারা যাওয়াদের মধ্যে আসামের ২৪ জন ও মেঘালয়ের ১৮ জন রয়েছেন। বন্যায় এ দুই রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও প্রায় ৩০ লাখে পৌঁছেছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।  

    রাজ্যটির সরকারি সূত্র বলছে, ১৯৪০ সালের পর মেঘালয়ের মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ করে রুপি ক্ষতিপূরণ দেওয়া ঘোষণা দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

    আসামে প্রায় ৩ হাজার গ্রাম প্লাবিত হয়েছে এবং ৪৩ হাজার হেক্টর ফসলি জমি পানিতে ঢুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেড়িবাঁধ, কালভার্ট ও রাস্তাঘাট। বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া লোকদের জন্য গুয়াহাটি ও শিলচরের মধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে আসাম সরকার। চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এক লাখ ৫৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ৫১৪টি অস্থায়ী ক্যাম্পে। রাজ্যের অধিকাংশ রাস্তাঘাট ও কালভার্টসহ সব ধরনের স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

    ত্রিপুরার রাজধানী আগরতলায়ও ব্যাপক বন্যার খবর পাওয়া গেছে। মাত্র ছয় ঘণ্টায় শহরে ১৪৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। ফলে ত্রিপুরার নির্বাচনী প্রচারণায়ও প্রভাব পড়েছে। সরকারি সূত্র জানিয়েছে, গত ৬০ বছরে আগরতলায় এটি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। বন্যার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ