ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পারভেজ মোশাররফ

    জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পারভেজ মোশাররফ
    পারভেজ মোশাররফ। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তনের অসুস্থ সাবেক সামরিক শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ স্বদেশে ফিরতে চান। কিন্তু তার চিকিৎসকরা বিমান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু তারিক আজিজ এ কথা জানিয়েছেন। পাকিস্তানের দ্য নিউজের বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির জিও টিভি।

    পারভেজ মোশাররফ এখন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থা থেকেই তিনি দেশে ফিরতে উদগ্রিব।  

    ইউএই সরকার মোশাররফকে পাকিস্তানে স্থানান্তর করার জন্য সব সুযোগ-সুবিধা এবং সরঞ্জামসহ একটি বড় মাপের বোয়িং ৭৭৭ বিমান সরবরাহ দিতে প্রস্তুত। দেশটির সরকার বিমানটিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বানিয়ে দিতেও প্রস্তুত।

    পারভেজ মোশারফের মুখ্য সচিব এবং তার ক্ষমতার ৮ বছরে জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তারিক আজিজ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।  তিনি পাকিস্তানের দ্য নিউজকে বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে পারভেজ মোশাররফের স্ত্রী মিসেস সেহবা মোশাররফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।’ 

    দুবাইয়ের হাসপাতালে স্বামীর নিয়মিত দেখাশোনা করছেন মিসেস সেহবা। কিন্তু মোশারফের স্বাস্থ্যের ক্রমাবনতিতে তিনি উদ্বিগ্ন। 

    তারিক আজিজ বলেন, যারা সাবেক এই প্রেসিডেন্টের সুস্বাস্থ্যের জন্য শুভ কামনা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ পরিবার। তবে পারভেজ মোশাররফ ও তার স্ত্রী দুজনেই দুবাইয়ে একাকীত্বে ভুগছেন। আমিরাতে একটি স্টেট অব আর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। একদল দক্ষ চিকিৎসক তাকে দেখাশোনা করছেন। কিন্তু তাকে তারা দেশে পাঠানোর সাহস পাচ্ছেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ