ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • সাইকেল থেকে পড়ে যাওয়ার পরেও ভালো আছেন বাইডেন: হোয়াইট হাউস

    সাইকেল থেকে পড়ে যাওয়ার পরেও ভালো আছেন বাইডেন: হোয়াইট হাউস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের রেহোবোথ বিচে নিজের বাড়ির কাছে একটি সরকারি পার্কে সাইকেল চালানোর সময় পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর মার্কিন প্রেসিডেন্টের শারীরিক সুস্থতার কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

    বাইডেনের সাথে থাকা সাংবাদিকদেরকে এক বিবৃতির মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাইকেল থেকে পড়ে যাওয়ার পরেও ভালো আছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

    তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি সাইকেল চালানোর সময় তার পা প্যাডেলে আটকে গিয়েছিল এবং তিনি ভালো আছেন। তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এখন তিনি তার পরিবারের সাথে দিনের বাকি সময় কাটাতে চান।’

    জো বাইডেন যখন ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে সাইকেল চালানো শেষ করছিলেন তখন তিনি পড়ে যান। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গীদের থেকে দূরে চলে গিয়েছিলেন এবং কাছাকাছি জড়ো হওয়া জনতার ভিড়ের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় তিনি পড়ে যান, কারণ তার পা প্যাডেলে আটকে গিয়েছিল।

    বাইডেন পরে তার সাথে ভ্রমণকারী সাংবাদিকদের বলেছিলেন, ‘পায়ের আঙুলের খাঁজে আমার পা আটকে গিয়েছিল। আমি ঠিক আছি।’ মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেন পড়ে যাওয়ার পর তাকে দাড়াঁতে সাহায্য করেছিলেন। এরপর তিনি যখন নিজের পায়ে দাঁড়ান তখন আশেপাশের জনগণ তাকে হাততালি দিয়ে সম্ভাষণ জানান। এরপর তিনি ওই সব সাধারণ লোকদের সাথে কয়েক মিনিট কথা বলেন। 


    বাইডেন ও তার পরিবার তাদের ৪৫তম বিবাহ বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রেহোবোথ বিচে অবস্থান করছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট তার নিজের বাড়িতে দীর্ঘ সপ্তাহিক ছুটি কাটাবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ