ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, পুলিশসহ আহত ৩

    যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, পুলিশসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় রোববার (১৯ জুন) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

    যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সম্প্রতি উত্তর আমেরিকার এই দেশটিতে যেখানে সেখানে গোলাগুলি ও বন্দুক হামলা-সহ এসব ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।

    ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, শহরে চারজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে শহরের ওই জায়গাটি জনাকীর্ণ এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।

    মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট জে. কন্টি তৃতীয় পরে জানান, গুলিবিদ্ধদের একজন ১৫ বছর বয়সী কিশোর। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক এবং ওই পুলিশ অফিসার।

    রবার্ট জে. কন্টি তৃতীয় বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে শরীরের নিচের দিকে গুলি করা হয়েছে এবং আশা করা হচ্ছে, তিনি বেঁচে থাকবেন। আহত প্রাপ্তবয়স্কদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এদিকে গোলাগুলির এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা রাস্তায় পড়ে থাকা একাধিক লোককে সাহায্য করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ