ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • অকালে চুল পাকা রোধ করে যেসব খাবার

    অকালে চুল পাকা রোধ করে যেসব খাবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কম বয়সেই অনেকের চুল পেকে যায়। স্কুল, কলেজগামী ছাত্রদেরও চুল পাকা দেখা যায়। দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পাক ধরে, কখনও ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়।

    তবে পুষ্টিবিদরা বলছেন, দৈনন্দিন খাদ্য তালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

    অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে খাবার তালিকায় রাখুন এই খাবারগুলিঃ

    বাদাম: আখরোটে, আমন্ড বা যে কোন ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদামের তেলও মাথায় মাখাতে পারেন। তাতে উপকার পাবেন।

    সবুজ শাক-সবজি: যে কোন সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

    ছোলা: ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

    মুরগীর মাংস: মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড, যা অকালে চুল পেকে যাওয়ার সমস্যা ঠেকাতে সাহায্য করে।

    লিভার বা মেটে: খাসির লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২, যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

    চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে খাবার মেন্যুতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

    স্যামন মাছ: এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ