ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • চাঁদের মাটিতে পানির সন্ধান!

    চাঁদের মাটিতে পানির সন্ধান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদের মাটিতে পানির চিহ্ন খুঁজে পাওয়ার দাবি করছে চীনের বিজ্ঞানীরা। ‘নেচার কমিউনিকেশনস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত এক গবেষণাপত্র। যা থেকে এই নতুন আবিষ্কার সম্পর্কে জানা যাচ্ছে।

    চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রপৃষ্ঠে চীনের পাঠানো মানুষহীন যান জমাট বাঁধা লাভা খুঁজে পেয়েছে। আর তা থেকেই মিলেছে হাইড্রক্সিল। এর মধ্যেই রয়েছে পানি।

    কী এই হাইড্রক্সিল?

    হাইড্রক্সিলের যার মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণুর পাশাপাশি রয়েছে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুর জলীয় অণু।

    কোথা থেকে এল এই পানি? 

    মনে করা হয়, সূর্য থেকে চাঁদের মাটিকে আছড়ে পড়া তড়িতাহত কণা আছড়ে পড়লে যে রাসায়ণিক ক্রিয়া-বিক্রিয়া হয়, তার ফলেই উদ্ভব হয় হাইড্রক্সিলের।

    ২০২০ সালের ডিসেম্বরে চাঁদের মাটি সঙ্গে নিয়ে ফিরেছিল চীনের মহাকাশযান চ্যাং ই-৫ )। 

    আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চাঁদের দেশ থেকে পাথর আনতে সফল হয়েছিল কমিউনিস্ট দেশটি। 

    তখনই বিজ্ঞানীরা জানিয়েছিলেন, যে মূল্যবান মাটি ও পাথরের নমুনা নিয়ে ফিরেছে যানটি, সেগুলোর মাধ্যমে চাঁদের উৎপত্তি নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসবে। এর ফলে ভবিষ্যতে আরও জটিল চন্দ্রাভিজানের জন্য জমি তৈরি হবে বলেও ধারণা বিশেষজ্ঞদের। সেই অনুমান মিলে গেল। সংগ্রহ করা নমুনা থেকেই বড় আবিষ্কারের হদিশ মিলল।

    মনে করা হচ্ছে আগামী দিনে চিন আরও মহাকাশযান চাঁদে পাঠাবে। শেষ পর্যন্ত চাঁদের পানির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারলেই সৌরজগতের গঠন এমনকী পৃথিবীর উৎপত্তি সম্পর্কেও নতুন তথ্য মিলতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ