ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সেই ‘কাঁচা বাদাম’ গায়কের হাতে আইফোন

    সেই ‘কাঁচা বাদাম’ গায়কের হাতে আইফোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন ভুবন বাদ্যকর। সেই গান হয়ে যায় ইন্টারনেটে ভাইরাল। মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন। কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকে সীমাবদ্ধ থাকেননি তিনি, পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও।

    পরিচিতির সুবাদে ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থায় আসে বিরাট পরিবর্তন। তার কাঁচা মাটির বাড়ি এখন হয়েছে পাকা দালান। সেখানে স্ত্রীকে নিয়ে আরাম-আয়েশে বসবাস করেন।

    এবার ভুবন জানালেন, তিনি আইফোন ১৩ ব্যবহার করছেন। যেটার বাজারমূল্য ১ লাখ টাকারও বেশি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে নতুন মোবাইল ফোনটিও দেখিয়েছেন তিনি।

    ভুবন বাদ্যকর জানান, কিছুদিন আগে তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেখানেই উপহার পেয়েছেন কালো রঙের নতুন আইফোন ১৩ মডেলের ফোনটি। বক্স থেকে মোবাইলটি বের করে কিছুক্ষণ ব্যবহার করেও ভিডিওতে দেখান পশ্চিমবঙ্গের বীরভূমের এই ব্যক্তি।

    সম্প্রতি ইউটিউব চ্যানেল চালু করেছেন ভুবন। বাদাম বিক্রি নয়, এখন ইউটিউবিং করেই তার ভালো আয় হচ্ছে। এছাড়া বিভিন্ন স্টেজ শো, টিভি শো-তে অংশ নিয়েও রোজগার করছেন তিনি।

    উল্লেখ্য, ভুবনের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। মূলত সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গানটি গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর সুবাদে তিনি ‘দাদাগিরি’, ‘ইস্মার্ট জোড়ি’র মতো টিভি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ