ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ইউক্রেনের সেভেরোডোনেটস্ক এখন রাশিয়ার দখলে

    ইউক্রেনের সেভেরোডোনেটস্ক এখন রাশিয়ার দখলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহরের শিল্পাঞ্চলে ঢুকে পড়েছে রশ সেনারা। অ্যাজট রাসয়নিক কারখানায় আটকা পড়েছে তিনশ বেসামরিক মানুষ। 

    রবিবার সেভেরোডোনেটস্কের শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনা। সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। সেভেরোডোনেটস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনাদের দখলে। তবে এখনও অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার ভিতরে আশ্রয় নিয়েছেন অন্তত তিনশ’ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনা।

    এর আগে মারিউপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছে রাশিয়ার সেনা। সেভেরোডোনেটস্কের মারিউপোলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ