ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পৃথক ঘটনায় দুই খুন,পু‌লিশ মোতা‌য়েন

     পৃথক ঘটনায় দুই খুন,পু‌লিশ মোতা‌য়েন
    স্বজনদের আহাজারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপু‌রের রা‌জৈর উপ‌জেলায় আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে পৃথক ঘটনায় দুইজন খুন হ‌য়ে‌ছে। এ ঘটনায় এলাকায় উ‌ত্তেজনা থাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছে পু‌লিশ।

    পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, রা‌জৈ‌রে উপ‌জেলার হো‌সেনপুর ইউ‌নিয়‌নের আওয়ামী লীগ নেতা আয়নাল শে‌খের সা‌থে একই এলাকার ইউ‌পি সদস্য আতিক মাদব‌রের দীর্ঘ‌দিন ধ‌রে রাজ‌নৈ‌তিক দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। এই দ্ব‌ন্দ্বের জের ধ‌রে ২০২০ সা‌লের ১০ জানুয়া‌রি বাবুল মুন্সী ও জুল‌ফিকার খালা‌শি খু‌নের শিকার হন। 

    এরপর থেকে এই দুই গ্রু‌পের ভেত‌রে বি‌রোধ চর‌ম আকার ধারণ ক‌রে। এই‌ দ্ব‌ন্দ্বের জের ধ‌রে রবিবার রা‌তে আয়নাল শে‌খের চাচাত ভাই সালাম শেখ‌কে প্র‌তিপক্ষরা হো‌সেনপু‌রের এক‌টি নির্জন এলাকায় একা পে‌য়ে কু‌পি‌য়ে ফে‌লে রা‌খে। প‌রে মুমূর্ষু অবস্থায় তা‌কে উদ্ধার করে রা‌জৈর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আনা হ‌লে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করে।

    ‌নিহত সালা‌মের মা ভাসানী বেগম ব‌লেন, 'আমার সালাম ভ্যান চা‌লি‌য়ে সংসার চালাত। আমার সালাম কোন দ্বন্দ্ব করত না। আমার বাজান‌কে মে‌রে ওরা কি লাভ কর‌তে চাই‌লো। এখন আমাদের সংসার ক্যাম‌নে চল‌বে। আ‌মি আমার পোলার হত্যার বিচার চাই।'

    এ‌দি‌কে একই রা‌তে উপ‌জেলার মজুমদারকা‌ন্দি গ্রা‌মের কালু দ‌র্জির ছে‌লে মোতাহার দ‌র্জি (৬০) কে দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত্যা করে লাশ মজুমদারকা‌ন্দির এক‌টি রাস্তার পা‌শে ফে‌লে রা‌খে। প‌রে সকা‌লে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে।

    রা‌জৈর থানার ও‌সি শেখ সা‌দি ব‌লেন, দু‌টি ঘটনাই এলাকার দ্ব‌ন্দ্বের জে‌রে হ‌য়ে‌ছে ব‌লে আমরা প্রাথ‌মিক ভা‌বে ধারণা কর‌ছি। এই ঘটনায় আলাদা দু‌টি মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ