ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে দু'জন হতাহত

    যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে দু'জন হতাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে একটি ট্রেনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সকালে দেশটির সান ফ্রান্সিসকো শহরের একটি ট্রেনে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

    পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মকর্তারা কাস্ত্রো স্টেশনে গোলাগুলির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেন। একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজনকে উদ্ধার করে সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তি ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন তিনি। সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারী কাস্ত্রো স্টেশনে ট্রেন থেকে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।

     

    যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর আমেরিকার এই দেশটি বিশেষ এই মহামারির ভয়ঙ্কর অধ্যায়ের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ