ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • পশ্চিমবঙ্গে বিয়ার বিক্রিতে রেকর্ড!

    পশ্চিমবঙ্গে বিয়ার বিক্রিতে রেকর্ড!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিলড বা ঠান্ডা বিয়ার বিক্রিতে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে প্রায় ৪৫ লাখ কেস বিয়ার বিক্রি হয়েছে। গড় হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা।

    গত মে মাসেও রাজ্যে বিয়ার সংকট হয়েছিল। সেই সময় রাজ্য আবগারি দপ্তর প্রতিটি জায়গায় কোটা অনুযায়ী বিয়ার সাপ্লাই করছিল। যাতে বিক্রেতারা সমপরিমাণ বিয়ার পান। তবুও কয়েকটি জায়গায় বিয়ার ঘাটতি দেখা গিয়েছিল। শুধু তাই নয়, বেশকিছু দোকানে ‘বিয়ার নেই’ বলেও সাইনবোর্ড ঝুলতে দেখা গিয়েছিল। 

    রাজ্যজুড়ে প্রায় ৪৫০০ টি বিয়ার অফ শপ রয়েছে। গত অর্থবছরে বিপুল পরিমাণ আয় করেছিল রাজ্য আবগারি দপ্তর। যদিও দেশি মদ বিক্রি করেই সবচেয়ে বেশি আয় করেছিল তারা।

    গত চার বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে কখনো আসেনি বলেই দাবি করেছেন আবগারি দপ্তরের কর্মকর্তারা। ২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি হলেও এত বিশাল অঙ্কে পৌঁছায়নি আয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ