ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • কিডনি সুস্থ রাখার সহজ উপায়

    কিডনি সুস্থ রাখার সহজ উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিডনি শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করে দেয়। কিডনির কোনো সমস্যা হলে এর চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার। কিডনি ভালো রাখার কিছু উপায় সম্পর্কে প্রত্যেকেরই একটা ধারণা থাকা উচিৎ।

    কিডনি সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞদের পরামর্শ- খাবারের তালিকায় প্রচুর শাকসবজি রাখুন। চর্বিজাতীয় খাবার পরিহার করুন। সুষম খাদ্যাভ্যাস সবচেয়ে ভালো। মানে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজের সুষম অনুপাত যেন থাকে।

    প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। 

    খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। মানুষের শরীরে প্রতিদিন মাত্র ১ চা চামচ লবণের চাহিদা থাকে। তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করার অভ্যাস করতে হবে।

    কোমল পানীয়, কফিতে থাকা ক্যাফেইন তাৎক্ষণিকভাবে শারীরে ক্লান্তিভাব দূর করে। তবে পানিস্বল্পতা তৈরি করে। শরীরে পানিস্বল্পতা হলে কিডনি স্টোনের সমস্যা হতে পারেন। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।  

    নিয়মিত এক্সারসাইজ ক্রনিক কিডনির অসুখ থেকে শরীরকে রক্ষা করে। নিয়মিত এক্সারসাইজ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে, যা কিডনির সুস্থতার জন্য খুবই দরকারি।  

    এ ছাড়াও কিডনি সুস্থ রাখতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন স্বাভাবিক রাখতে হবে, ধূমপান বন্ধ করতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ