ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছিটমহল’

    এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছিটমহল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রেক্ষাগৃহে গত ১৪ জানুয়ারি মুক্তি পায় আলোচিত ছবি ‘ছিটমহল’। এবার ছবিটি প্রদর্শিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিফ্ট অব গ্লোবাল নেটওয়ার্ক’ নামের ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। 

    আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে ‘ছিটমহল’ প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক প্রজেকশান নিয়ে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব। তিনি জানান, ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ প্রদর্শিত হবার জন্য মনোনয়ন পেয়েছে। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ মেইলে আমাদের তা নিশ্চিত করেছেন।’

    ‘ছিটমহল’ ছবির গল্পে ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে। এর নির্মাণ শুরু হয় ২০১৫ সালে। ছিটমহল কেন্দ্রিক এই ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ। পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই।

    এদিকে, এইচ আর হাবিবের সায়েন্স ফিকশান সিনেমা ‘জলকিরণ’ এর শুটিং শেষে এখন এডিটিং চলছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমি হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, শিমুল খান প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ