ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি: ৫ আসামি গ্রেফতার 

    নরসিংদীতে পুলিশ পরিচয়ে ডাকাতি: ৫ আসামি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা লুট করে নেয়ার ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    শুক্রবার (২৪ জুন) ১২ টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমমেড্ডা এলাকার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮), মধ্যমেড্ডা এলাকার ঝারু মুন্সির ছেলে মো. রাজিব মিয়া (৩৩), পশ্চিমমেড্ড এলাকার মজিবুর রহমানের ছেলে শাহাজাহান মিয়া (৬০), নবীনগর নোয়াগ্রামের জালাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫০) ও কুমিল্লা হোমনার দৌলতপুর এলাকার আবুল কাশেমের ছেলে মো. নাজির আহম্মেদ (৫৮)। 

    এ সময় পুলিশ গ্রেফতাকৃতদের কাছ থেকে ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট, ২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি উদ্ধার করে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. দেলোয়ার হোসেন ও আক্তার হোসেন মিলে ভৈরব হাবিব সুপার মার্কেটে মোবাইল ফোনের ব্যবসা ও হজ এজেন্সির সাথে কাজ করে আসছেন। ১৬ জুন বিকালে দোকান বন্ধ করে আক্তার হোসেন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকায় মোটরসাইকেল করে নিজের বাড়ির দিকে যাওয়ার সময় একটি ল্যাপটপের ব্যাগে ডলার, সৌদি রিয়েল ও বাংলাদেশি মুদ্রাসহ মোট ২৫ লাখ ৮৫ হাজার ৯০০ টাকাসহ তার কাছে ২টি মোবাইল সেট ছিল।

    ওই দিন আক্তার হোসেন মতিউর নগর উত্তর পাড়া ব্রীজের কাছে পৌঁছালে একটি সাদা নোহা মাইক্রোবাস দিয়ে ৩-৪ জন সিভিলে এবং ৩ জন পুলিশের পোশাক পরিহিত লোক তাকে আটক করে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। 

    এ বিষয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদী হয়ে গত রোববার (১৯ জুন) রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ মামলাটির তদন্তে শুরু নামেন। তদন্তের এক পর্যায়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ