ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা 

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা পার্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশ করা হয়।

    এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ প্রমুখ। পরে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমান, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মো. রাকিবুল হাসান বিরু সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

    এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে পুরাতন স্টেডিয়ামে বড়পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ