ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আমরা হারতে শিখিনি, হারতে জানি না: রিয়াজ

    আমরা হারতে শিখিনি, হারতে জানি না: রিয়াজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

    সেতুর উদ্বোধনী অনুষ্ঠানস্থলে বসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

    এই অভিনেতা বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

    রিয়াজ ছাড়াও শোবিজ জগৎ থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ