ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন: ফেরদৌস

    আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন: ফেরদৌস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

    মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

    একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেতা বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে আমাদের সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির ওপেনিংয়ে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

    ফেরদৌস ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, গীতিকার কবির বকুল, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার ও আফসানা মিমিসহ শোবিজের অনেক তারকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ