ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রিক্সা গার্ল তানজিন তিশা

    রিক্সা গার্ল তানজিন তিশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিখা! এক সংগ্রামী নারীর নাম! এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে! পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিক্সা চালানোর পেছনে লুকিয়ে ‘রেজাউল' নামের অন্য এক মানুষের গল্প। তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে! তখন পরী বাসায় একা থাকে। রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেয়া। কখনো বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর! অন্য দিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প।

    ‘রিকশা গার্ল’ নামের এই নাটকটি প্রচারিত হবে ঈদুল আযহায় আরটিভিতে। আহমেদ তাওকীর এর রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় রিক্সা গার্ল হিসেবে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকে তিশার নাম শিখা এবং তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল রেজাউল নামে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ