ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • গোমস্তাপুরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি আটক 

    গোমস্তাপুরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর ক্লুলেস মেহেরুল (৩০) হত্যা মামলার আসামিকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৭ জু্ন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল।

    র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার রাজারামপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কালু (৪৫)।

    র‍্যাব আরো জানায়, মেহেরুল হত্যার আসামি কালুকে দীর্ঘদিন যাবত গ্রেফতারে র‍্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারীতে রেখেছিল। যার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে পরে তাকে হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২০২০ সালের ২১ ডিসেম্বর উপজেলার রাজারামপুর  গ্রামের একটি আমবাগানে মধ্যযুগীয় কায়দায় মেহেরুলকে 
    হত্যা করা হয়। সে সময় তার অন্ডকোষ কাটা ও চোখ উপড়ানো ছিল। মেহেরুল হত্যার ১ বছর ৭ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার কোন কুলকিনারা পায়নি সিআইডি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ