ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পরকীয়ার জেরে যুবকের দুই হাতের কব্জি কর্তন 

    পরকীয়ার জেরে যুবকের দুই হাতের কব্জি কর্তন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলার পলাশ উপজেলায় আপন চাচির সাথে পরকীয়ার কারণে দুই হাতের কব্জি হারাতে হলো হাদিউল্লাহ (২৩) নামে এক যুবকের। 

    চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে তার দুই হাতের কব্জি কেটে নিয়েছে ফুফা শেখ জালাল মিয়া। মঙ্গলবার (২৮ ) জুন গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের এই ঘটনা ঘটে। হাদিউল্লা  শিবপুর উপজেলার বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। 

    অপরদিকে শেখ জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও সম্পর্কে হাদিউল্লাহ এর চাচির দুলাভাই। পুলিশ জানায়, আপন চাচির সঙ্গে দীর্ঘদিন ধরে হাদিউল্লাহর পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় সময় হাদিউল্লাহ এর সাথে পরিবারের সদস্যদের ঝগড়া লেগেই থাকতো। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে চাকরির কথা বলে জালাল মিয়া তার নিজ বাড়িতে ডেকে আনেন। সেখানে হাদিউল্লাহ রাত্রিযাপন করে। 

    পরে ভোর চারটার দিকে হাদিউল্লাহ তার ফুফা বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তাকে হাত পা মুখ বেঁধে তার দুই হাতের কব্জি কেটে দেয়। এসময় হাদিউল্লাহর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ  বলেন, চাচির সাথে পরকীয়ার জেরে এই ঘটনার সূত্র পাত হতে পারে। তাছাড়া শেখ জালাল একজন শীর্ষ ডাকাত দলের সদস্য। জালালের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ