ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চলন্ত বাসে ডাকাতের হমলায় আহত ২৮ যাত্রী

    চলন্ত বাসে ডাকাতের হমলায় আহত ২৮ যাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ২৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে ডাকাতদের আটক করে বাসটি জব্দ করা হয়। আটক ডাকাতরা হলেন- ফিরোজ ও হৃদয়।

    পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে সিংড়া এলিগেন্স নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশে ছেড়ে দেয়। হেমায়েতপুরের বাইপাস থেকে ডাকাতরা বাসে ওঠে পুরো বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা টাঙ্গাইল পর্যন্ত যায়। পরে আবার বাসটি সাভারের উদ্দেশে রওনা দেয়।

    গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয়। ডাকাতি শেষে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসটি থামিয়ে চালক নেমে যায়। এ সময় চালককে আটক করতে না পারলেও দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের সাভার মডেল থানায় আনা হয়।

    গাড়ির সুপারভাইজার মকবুল হোসেন বলেন, আমরা রাত ১০টার দিকে গাবতলী থেকে গাড়ি ছেড়ে দেই। গাড়িটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে পৌঁছালে যাত্রীবেশে ৫ জন ডাকাত গাড়িতে ওঠে। গাড়িতে ওঠেই আমাদের ছুরি দিয়ে আঘাত করে গাড়ি নিয়ন্ত্রণে নেয়। ডাকাতরাই গাড়ি চালাতে থাকে। তারা সারা রাত ঘুরিয়ে আমাদের কাছে থাকা টাকা ও যাত্রীদের সর্বস্ব লুট করে ভোরে সিঅ্যান্ডবিতে এনে গাড়ি থামায়। এ সময় পুলিশ দুই ডাকাতকে আটক করে।

    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ