ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তৃতীয় সন্তানের মা হলেন গায়িকা ন্যান্সি

    তৃতীয় সন্তানের মা হলেন গায়িকা ন্যান্সি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্তানের মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। আজ ২৯ জুন বিকেল ৩টা ১৫ মিনিটে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। এটি ন্যান্সির তৃতীয় সন্তান।

    রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ন্যান্সি৷ সেখান থেকেই তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

    তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যান্সি। আজ বিকেলে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।

    গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে হয় ন্যান্সির। এটি এই দম্পতির প্রথম সন্তান।

    তবে এর আগের সংসারে ন্যান্সির আরও দুটি মেয়ে রয়েছে। আগের সংসারে দুই সন্তানের জনক মহসিনও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ