ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় গ্রেফতার রনি

    অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় গ্রেফতার রনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইলে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার অন্যতম আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) রাত ৯টার দিকে তাকে খুলনা থেকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

    গ্রেফতার রনি নড়াইল সদর থানার রুখালি গ্রামের মৃত জাবের আলী বিশ্বাসের ছেলে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, ভিডিও অ্যানালাইসিস করে দেখা গেছে রনি খুব কাছে থেকে মালা পরাতে সহায়তা করেছেন। এ কারণে তাকে অন্যতম আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও জানান, এর আগে গ্রেফতার হওয়া তিনজনকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ জুলাই শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ