ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া শিশুসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

    শুক্রবার ভোর রাতে রাশিয়ার সামরিক বাহিনী এই হামলা চালায়। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    এ ঘটনার পর ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

    এর আগে হামলার পর প্রাথমিকভাবে বলা হয়, রাতের এই হামলার ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব হামলার ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ