ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়

    টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। শনিবার (২ জুলাই) সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।

    জানা গেছে, এদিন সকাল ৮টা থেকেই ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট পেতে অনেক টিকিটপ্রত্যাশী বৃহস্পতিবার বিকেল থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন।

    টিকিটপ্রত্যাশীরা জানান, সড়কপথে বেশি যানজটের আশঙ্কায় তারা ট্রেনে বাড়ি যেতে চাচ্ছেন। সে জন্য ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।

    এদিকে, শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যরা কাজ করছেন। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি র‌্যাবের উপস্থিতিও রয়েছে।

    উল্লেখ্য, ১ জুলাই দেয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

    এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ