ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ভিক্ষা করতে যাওয়ার পথে পাওয়ার টিলারের ধাক্কায় নারী নিহত

    ভিক্ষা করতে যাওয়ার পথে পাওয়ার টিলারের ধাক্কায় নারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  থানার কানসাট বাঁশ পট্টিতে শনিবার  সকাল  সাড়ে আটটার সময় সোনামসজিদ থেকে কানসাট  গামী পাওয়ার  টিলারের সাথে  ভ্যানের  মুখোমুখি সংঘর্ষ হয়।

    ভ্যান আরোহী ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে  পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে  ভ্যান থেকে পরে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২) কে  মৃত ঘোষণা করেন।
     
    শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ  চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, পাওয়ার টিলারের ধাক্কায় এক জন নিহত হয়েছে,  আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ