ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • পদ ছাড়লেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী

    পদ ছাড়লেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান পদত্যাগ করেছেন। শনিবার টুইটারে এক বিবৃতি শেয়ার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ পুনর্বিবেচনার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

    মার্টিন গুজম্যান কেন পদত্যাগ করেছেন তা বলেননি। তবে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে তিনি অভ্যন্তরীণ বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন যাতে ‌‘পরবর্তী মন্ত্রী তার মতো অসুবিধায় না পড়েন’। ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য বলেও মনে করেন তিনি।

    দেশটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার যিনি সরকারের ক্রমাগত সমালোচক ছিলেন। দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ফার্নান্দেজের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আক্রমণ করে একটি বক্তৃতা দেন। এরপর অর্থমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণা এলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ