ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • যুক্তরাষ্ট্রে আসামির গুলিতে ৩ পুলিশ নিহত

    যুক্তরাষ্ট্রে আসামির গুলিতে ৩ পুলিশ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে এ হামলার শিকার হন তারা।

    ওই ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি।

    ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন। মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স। হামলায় কে৯ ড্রাগো নামে কুকুরটিও মারা গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ