ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে

    জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময়ের জনপ্রিয় ইন্টারনেট অ্যাপগুলোর মধ্যে অন্যতম জুম। বিশেষ করে অতিমারীর সময়ে ওয়ার্ক ফ্রম হোম ও স্কুল-কলেজের অনলাইন ক্লাসের দৌলতে এই অ্যাপটির চাহিদা এখন তুমুল। তবে সম্প্রতি এবার সেই অ্যাপটিকেই টার্গেট করছে হ্যাকাররা।

    যদি এই অ্যাপটি আপনার ফোন বা কম্পিউটারে থেকে থাকে তাহলে তা ব্যবহার করে হ্যাকাররা ম্যালওয়ার ইনস্টল করে দিতে পারে। আর তাই এই ব্যাপারে সতর্ক করছেন গুগল প্রজেক্ট জিরোর বিশেষজ্ঞরা।

    জানা যাচ্ছে, সম্প্রতি একটি যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে এই অ্যাপে। যার কারণেই ব্যবহারকারীরা বিপদে পড়তে পারেন। অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ কিংবা আইফোন, সব ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। এই অ্যাপে ম্যালওয়ার ইনস্টল করার ক্ষেত্রে একটি মেসেজ পাঠানো হচ্ছে। যা দেখে মনে হচ্ছে, এটি অ্যাপ সম্পর্কিত কোনও মেসেজ। কিন্তু তাতেই লুকিয়ে রয়েছে হ্যাকিং সংকেত।

    এটি জানার পর অনেকের মনে বড় প্রশ্ন, এই বিপদ থেকে বাঁচার উপায় কী? চলুন দেখে নেওয়া যাক এর থেকে বাঁচার উপায় কী? এই ঝুঁকি থেকে রক্ষা পেতে অ্যাপের সর্বশেষ আপডেট V5.10.0 ডাউনলোড করে নিতে হবে। সেই সঙ্গে কোনও ধরনের সন্দেহজনক লিঙ্ক দেখলে সাবধান থাকতে হবে। তাহলেই এই বিপদকে এড়ানো সম্ভব হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ