ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • চীনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত

    চীনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৫ দশমিক ২ ভূমিকম্পে কেঁপে উঠলো চীন। দেশটির উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে স্থানীয় সময় রোববার ভূমিকম্পটি আঘাত হানে। শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সিইএনসি-এর বরাত দিয়ে শিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    মাত্র একদিন আগেই দেশটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

    এর আগে গত ৮ জুন ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ৬ জুন জিনজিয়াং প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া গত ১ জুন স্থানীয় সময় বিকাল ৫টায় চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

    সে সময় ওই ভূমিকম্পে ১৪ হাজার ৪২৭ জন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পে চারজন নিহত এবং আরও ৪১ জন আহত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ