ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯

     যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডন।

    খবরে বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের কোয়েটায় যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

    শেরানি জেলার সহকারী কমিশনার মাহতাব শাহ সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘বাস দুর্ঘটনাটি হয়েছে ধানা সার নামের একটি এলাকার কাছে। এতে এ পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১ জন। বাস দুর্ঘটনার কথা শোনার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়। এরপর লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ শনাক্তের কাজ চলছে।

    ঝোব সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট নূরুল হক বলেন, আহত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা এখনো গুরুতর। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    এদিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেনজো। বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঝোবের সিভিল হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ