ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • করোনায় প্রাণ হারালো বাঘ

    করোনায় প্রাণ হারালো বাঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের চিড়িয়াখানায় ১৪ বছর বয়সী একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। জুপিটার নামের বাঘটি প্রথমে করোনা আক্রান্ত হয়। পরে করোনা থেকে নিউমোনিয়া হয়েছিল বাঘটির।

    গত রবিবার কলম্বাস চিড়িয়াখানায় বাঘটির মৃত্যু হয়। করোনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চিড়িয়াখানার এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির। এর ফলে ভাইরাসের হানায় সে আরো কাবু হয়ে পড়ে। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।

    ১৫তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হল জুপিটারের। সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে।

    গত ২২ জুন বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে। বাঘটিকে যারা দেখতেন, সেই কিপাররাও তার থেকে কোনো সাড়া পাননি। হাঁটতে চলতেও চাইছিল না সে।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে। তখন একটি সংক্রমণের কথা জানা যায়। চিকিৎসাও শুরু হয়। কিন্তু খাওয়া-দাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না।

    টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল। প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়। কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে।

    গত বছরের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়। নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় কোভিড সংক্রান্ত জটিলতায়। ভাইরাসের হানা রুখতে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ