ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ‘অপেক্ষার নাম’ নিয়ে এলেন মিলানা মোমিন

    ‘অপেক্ষার নাম’ নিয়ে এলেন মিলানা মোমিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে কোরবানির ঈদ উপলক্ষে নতুন গান-ভিডিও প্রকাশ করেছেন এ প্রজন্মের গায়িকা মিলানা মোমিন। যার নাম ‘অপেক্ষার নাম’। রোববার (৩ জুলাই) ইউটিউবে নিজের চ্যানেলে এটি উন্মুক্ত করেছেন তিনি। সমসাময়িক বিষয়বস্তুকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন গায়িকা।

    গানটির কথা লিখেছেন ‘ঘুড়ি’ খ্যাত গায়ক লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

    গানটি প্রসঙ্গে মিলানা মমিন বলেন, ‘আমি নিয়মিত সংগীত চর্চা করছি। ৬টি মৌলিক গানের পাশাপাশি অনেকগুলো কভার গান করছি। এবারের গানটি নিয়ে ভীষণ আশাবাদী। গানটি গেয়েছি ভালোভাবেই। এখন শ্রোতারা কিভাবে নিচ্ছে সেটা একটা বড় বিষয়। সময় লাগবে, তবে অপেক্ষা করছি।’

    গানটির ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহম্মেদ। ভিডিওতে শিল্পী নিজেই মডেল হয়েছেন।

    উল্লেখ্য, মিলানা মোমিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি গান নিয়েই রয়েছেন বলে জানান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ