ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

    প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত প্রেমিকার নাম সোহাগী আক্তার (২২)। এ সময় আহত হয়েছেন নিহত তরুণীর বাবা। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

    সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সোহাগী আক্তার কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে এসে সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগীর বাড়ির রান্নাঘরে রাত্রিযাপন করেন আরিফুল।

    ভোরে সোহাগীর বাবা ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার চিৎকারে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে আরিফ। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    এ সময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ