ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পা পিছলে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    পা পিছলে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে একটি নির্মাণাধীন মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে সুলাইমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুলেমান একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।

    স্থানীয়রা জানান, সকাল থেকে সুলেমানসহ আরও চার শ্রমিক ফকিরহাট বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সুলেমান ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির (বিপিএম) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্ৰহণ করা হবে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ